৪ ঘণ্টা পর থামল সংঘর্ষ, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক 

২১ আগস্ট ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ PM
সংঘর্ষ

সংঘর্ষ © টিডিসি ফটো

রাজধানীর সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যেকার ৪ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থেমেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ৩টা সায়েন্সল্যাব সংলগ্ন সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুহম্মদ তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করছেন। অন্যদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটে অবস্থান করছেন। তারা ধীরে ধীরে ক্যাম্পাস ত্যাগ করা শুরু করেছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সায়েন্সল্যাবে যান চলা চলাচল স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন তারা যদি আইনগতভাবে সাহায্য নিতে চায়, তাহলে পুলিশের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে। 

আরও পড়ুন: ছুরিকাঘাত এক শিক্ষার্থীকে, নাক-মাথা ফাটল অন্য দুইজনের

এদিকে বেলা ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের দুই এইচএসসি পরীক্ষার্থীকে চলন্ত রিকক্সা থামিয়ে মারধর করে ঢাকা কলেজে কিছু শিক্ষার্থী। এ সময় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর এইচএসসির এডমিট কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।  

এর আগে সকাল ১১টায় পূর্বের ঘটনার জের ধরে সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের কতিপয় শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সিটি ও ঢাকা কলেজের উভয় কলেজের দুই শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়। পরবর্তীতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়। শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।  

 

‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদনে ভোগান্তি, ঢাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে শিক্ষ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আমিনবাজারে এসবি সদস্য হত্যায় প্রাইভেটকার চালক গ্রেপ্তার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9