একাদশে ভর্তি

বিড়ম্বনায় একাধিকবার এসএসসি দেওয়া শিক্ষার্থীরা, সমাধানে বিশেষ নির্দেশনা 

১৩ আগস্ট ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৮ AM
একাদশে ভর্তি

একাদশে ভর্তি © সংগৃহীত

একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে একাধিকবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েছেন। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে সাইন-আপ করার সময় ‘এসএসসি রেজাল্ট নট ফাউন্ড’ দেখতে পাচ্ছেন তারা। এতে ভর্তি আবেদন করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের শিক্ষার্থীরা যে কোনো একটি পরীক্ষার ফলাফল ব্যবহার করে আবেদন করতে পারবেন। একইসঙ্গে ভুয়া তথ্যে আবেদন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও বলে জানানো হয়। 

মঙ্গলবার (১২ আগস্ট) একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব শিক্ষার্থী একাধিকবার, অর্থাৎ ভিন্ন ভিন্ন বছরে, এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের অনেকেই অনলাইনে সাইন-আপ করার সময় ‘এসএসসি রেজাল্ট নট ফাউন্ড’ SSC বার্তা পাচ্ছেন। ভর্তি প্রক্রিয়ায় এমন সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের যেকোনো একটি পরীক্ষার ফলাফল ব্যবহার করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, প্রযুক্তিগত কারণে সিস্টেমে সব বছরের ফলাফল স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত না হওয়ায়, আবেদনকারীরা চাইলে পছন্দের ফলাফল অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। লিঙ্কে আবেদন করার নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত দেওয়া আছে।

এর আগে, গত ২৪ জুলাই বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। পরবর্তীতে শিক্ষার্থীদের চাপ ও সুবিধার কথা বিবেচনা করে আবেদনের শেষ সময় ১১ আগস্ট থেকে বাড়িয়ে আগামী ১৫ আগস্ট (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। 

পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রায় ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষার হলে মা, বাইরে শিশুকে কোলে নিয়ে দায়িত্ব পালনে পুলিশ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৫৫ বছরেও বদলায়নি চিত্র, উন্নয়নের অপেক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মো…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬