ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি, ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি

০৭ জুলাই ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০২:৩০ PM
ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান © টিডিসি

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১৬ই জুলাইয়ের মধ্যে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এ বিষয়ে নির্ধারিত সময়ের দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২ টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রাজশাহী কলেজ অধ্যক্ষের নিজ কার্যালয়ে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি জমা দেওয়া হয়। ‎এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী,উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীসহ কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।

স্মারকলিপির দাবিগুলো হলো, ১. ২০২৪ সালের ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজশাহী কলেজ প্রশাসন কর্তৃক একটি পৃথক মামলা দায়ের করতে হবে। ২. হামলায় জড়িত ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের শিক্ষার্থী তালিকা থেকে বহিষ্কারের ব্যবস্থা নিতে হবে। ৩. সেদিনের নির্যাতিত শিক্ষার্থীদের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে হবে।

এ প্রসঙ্গে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, আমরা গত বছরের ডিসেম্বরে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি জানালেও এখনও পর্যন্ত কলেজ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।আমরা আজকে আবারও স্মারকলিপি দিলাম এবং কঠোরভাবে বললাম যদি ১৬ তারিখের মধ্যে কোন দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।তিনি আরও জানান প্রয়োজনেএ বিষয়ে আমরা প্রশাসনিকভাবে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছি।আমরা তাদের সর্বাত্মক  সহযোগিতা করবো।

‎রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন,আমরা স্মারকলিপি পেলাম এ বিষয়ে শিক্ষকদের সাথে বসবো এবং আলোচনা করে শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করবো।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950