তিনশ ছাতা প্রদর্শন করে কলেজ শিক্ষকের বিদায় সংবর্ধনা

০২ জুন ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:১২ PM
বিদায় সংবর্ধনার আগে ৩ শতাধিক রঙিন ছাতা প্রদর্শনের মাধ্যমে ফুল দিয়ে প্রিয় শিক্ষককে বরণ করে নেন শিক্ষার্থীরা

বিদায় সংবর্ধনার আগে ৩ শতাধিক রঙিন ছাতা প্রদর্শনের মাধ্যমে ফুল দিয়ে প্রিয় শিক্ষককে বরণ করে নেন শিক্ষার্থীরা © টিডিসি

শেরপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান, রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও জেলা সাবেক রোভার কমিশনার প্রফেসর উত্তম কুমার নন্দীর অবসরে গমন উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।  

সোমবার (২ জুন) কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ৩ শতাধিক রঙিন ছাতা প্রদর্শনের মাধ্যমে ফুল দিয়ে প্রিয় শিক্ষককে বরণ করে নেন শিক্ষার্থীরা। পরে কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বদরুননেছার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক সবুজ ও মাহমুদুল কবির।

আরও পড়ুন: শরীরে এখনো ২৭৬ ছররা গুলি, চিকিৎসা ও সহায়তা চেয়েও উপেক্ষিত রেজা

আলোচনা সভায় বক্তারা অধ্যাপক উত্তম কুমার নন্দীর পেশাগত নিষ্ঠা, নৈতিকতা ও ছাত্রদের প্রতি গভীর মমত্ববোধের প্রশংসা করেন। এসময় রোভারমেট নোমান বলেন, নন্দী স্যার কলেজে থাকাকালীন সময়ে ছায়া স্বরূপ ছিলেন। ছাতার মতো ছায়া দিয়েছেন আমাদের। তাই স্যারকে শেষ মুহূর্তে সম্মানস্বরূপ ছাতা প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।

অধ্যাপক উত্তম কুমার নন্দী অনুভূতি প্রকাশ করে বলেন, এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ছাত্ররাই আমার জীবনের মূল শক্তি।

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9