শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে নতুন নির্দেশনা

১২ মে ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।

সোমবার (১২ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা উচ্চশিক্ষা লাভের আশায় পড়ালেখা করে আসছেন। সংশ্লিষ্ট কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যয়ভার কমানো উচিত বলে মনে হয়। এছাড়াও দেশের বর্তমান প্রেক্ষাপটের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করা দেশের নাগরিক হিসেবে আমার, আপনার, সকলের দায়িত্ববোধের মধ্যে পড়ে।

এমতাবস্থায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ/এডহক কমিটি/ গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য সদস্যদের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ/আড়ম্বরপূর্ণ/ মহাসমারোহে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ অন্যান্য শিক্ষক/কর্মকর্তাগণ যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন তাঁদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট হতে পরীক্ষা ফি, ভর্তি ফি, সেশন ফি ও অন্যান্য নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

ট্যাগ: কলেজ
সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9