শিক্ষার্থীদের বাধায় যোগ দিতে পারেননি বরিশাল বোর্ডের নতুন সচিব

২৮ জানুয়ারি ২০২৫, ১২:২০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM

© সংগৃহীত

সদ্য নিয়োগ পাওয়া বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদান করতে দেননি শিক্ষার্থীরা। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা বোর্ডে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাদের অবস্থানের কারণে সচিব ড. ফাতেমা হেরেন যোগ দিতে পারেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক দাবি করে আকবর মুবিন বলেন, ড. ফাতেমা হেরেন ইসলামবিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর। তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তখন আমরা তাঁকে প্রতিহত করেছি।

এদিন বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। তাঁরা ড. ফাতেমাকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে সচিব হিসেবে নিয়োগের আদেশ বাতিলের দাবি জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল
  • ২৮ জুলাই ২০২৬
দুই দফা দাবিতে সারাদেশে ডেন্টাল চিকিৎসক ও শিক্ষার্থীদের মান…
  • ২৮ জুলাই ২০২৬
শূন্যরান দিয়ে ৫ উইকেট! পাকিস্তানকে গুড়িয়ে ১৪৯ বছরের রেকর্ড…
  • ২৮ জুলাই ২০২৬
শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শ…
  • ২৮ জুলাই ২০২৬
সমাজসেবা অধিদফতরে প্রশিক্ষণ নিতে গিয়ে লিফটে আটকা পড়া ৭ শিক্…
  • ২৮ জুলাই ২০২৬
ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, …
  • ২৮ জুলাই ২০২৬