এবার সেন্ট গ্রেগরিতে হামলা করলো সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা

২৪ নভেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ক্যাম্পাসে ভাঙচুরের ক্ষোভে এবার পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার পর অতর্কিত হামলা করে কলেজটির শিক্ষার্থীরা। এ সময় কলেজটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের শ্রেণিকক্ষ, শিক্ষক রুমসহ অন্তত ৫০টি কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। ক্যান্টিনে হামলা করে টাকা লুট করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলায় একটি শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয়।

কলেজটির শিক্ষক-কর্মচারীরা বলেন, আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিয়েও সহযোগিতা পাইনি। ঘটনার আড়াই ঘণ্টা পার হলেও পুলিশ আসেনি।

কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি বলেন, কলেজ ছুটি হয়েছে ১২টায়। অফিসিয়াল কাজ শেষ করে আমরা ৪টার মধ্যে সবাই চলে যাই। পরে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা।

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬