কলেজ ইউনিফর্ম পড়ে পার্কে আড্ডা, ৪০ শিক্ষার্থী আটক

২২ অক্টোবর ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ © সংগৃহীত

কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার সময় গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

জানা গেছে, আটকৃত শিক্ষার্থীদের মধ্যে ২৬ জন নারী ও ১৪ জন ছেলে শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত অবস্থায় তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, আটকদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীতেও জেলা শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • ২৬ মে ২০২৬
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
  • ২৬ মে ২০২৬
চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা
  • ২৬ মে ২০২৬
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, সরু গলি আর পানির অভাবে বেগ পা…
  • ২৫ মে ২০২৬
রাজধানী থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ
  • ২৫ মে ২০২৬
ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ড…
  • ২৫ মে ২০২৬