‘এটা ক্ষেত-ফকিন্নি কলেজ’ পোস্ট দেওয়ার পর দুই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার

০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ফটো

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ নিয়ে ফেসবুকে বিতর্কিত ভিডিও পোস্ট দেওয়ায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে (৮ অক্টোবর) রায়পুরের কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা স্ট্যাটাসে এক বন্ধু আরেক বন্ধুকে বলেন, এটা ক্ষেত-ফকিন্নি কলেজ (রায়পুর সরকারি ডিগ্রি কলেজ)। এখানে পড়ে কী লাভ? তোরা ক্ষেতই থাকবি... ইত্যাদি বলে বিদ্রুপ করে ফেসবুকে ভিডিও পোস্ট করে। এরপর কলেজটির শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তাদের বহিষ্কার করে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ অধ্যক্ষ।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ওই দুই ছাত্র গত দুই মাস আগে কলেজের একটি অনুষ্ঠান শেষ করে সরকারি কলেজে যায়। সেখানে দাঁড়িয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিও করে এবং সোমবার (৭ অক্টোবর) তা ফেসবুকে পোস্ট করে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের বহিষ্কার করতে বাধ্য হই। বহিষ্কার কপি ইউএনও ও রায়পুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের দেয়া হয়েছে বলে তিনি জানান।

ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা …
  • ২১ মার্চ ২০২৬
মগবাজারে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
  • ২১ মার্চ ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ
  • ২১ মার্চ ২০২৬
নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence