১৭ বছরের সেই শিক্ষার্থী ফাইয়াজের রিমান্ড বাতিল

২৮ জুলাই ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
হাসনাতুল ইসলাম ফাইয়াজ

হাসনাতুল ইসলাম ফাইয়াজ © ফাইল ফটো

কোটা আন্দোলনে ঘটে যাওয়া সংঘাত ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারকৃত ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের  রিমান্ড বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করেছে।

আজ রবিবার ঢাকা সিএমএম আদালতে  অভিযুক্ত  ফাইয়াজকে  শিশু হিসেবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণক (এসএসসি ও জন্ম সনদ) দাখিল করায় আদালত তার রিমান্ড স্থগিত করেছে। একইসঙ্গে এই অভিযুক্তের বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করে। 

এর আগে গতকাল শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার  রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।  এদিন  অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে বয়স প্রমাণক উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত  রিমান্ড মঞ্জুর করেছিল।

শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং  তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করেছে।

জন্ম নিবন্ধন অনুসারে, ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে। বর্তমানে ঢাকা কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থীকে শনিবার ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয়। মামলার এজাহারে ফাইয়াজের বয়স দেখানো হয়েছে ১৯ বছর। গত ২৪ জুলাই রাতে ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে সাদাপোশাকে একদল লোকজন এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানান তার পরিবার।

রিমান্ডের আদেশের বিষয়ে ফাইয়াজের আইনজীবী ইশতিয়াক হোসেন শনিবার গণমাধ্যমকে বলেন, জন্ম নিবন্ধন ও এসএসসির সার্টিফিকেট  অনুসারে, ফাইয়াজের বয়স ১৭ বছর ৩ মাস ৮ দিন। যাত্রাবাড়ী থানার এ মামলায় আদালতে ফাইয়াজের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আমরা বয়সের কারণে রিমান্ড বাতিলের আবেদন করি এবং এ মামলাটি শিশু আদালতে প্রেরণের অনুরোধ করি। তবে আদালত অপারগতা প্রকাশ করে শিশুটিকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন।

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950