এইচএসসির প্রশ্নে ভুল, ৮ নম্বর পাবেন পরীক্ষার্থীরা

১৫ জুলাই ২০২৪, ০৮:১৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন © ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিত এই পরীক্ষায় ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে দুটি ভুল পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিষয়টি নজরে আসার পর ইংরেজি ভার্সনে ওই বিষয়ে পরীক্ষা দেওয়া সব শিক্ষার্থীকে ভুল প্রশ্নের নির্ধারিত নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বোর্ড। এ নিয়ে বোর্ডের পক্ষ থেকে পরীক্ষকদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। মূলত টাইপিং ভুলের কারণে প্রশ্নটি ভুল থেকে গেছে। এ নিয়ে আমরা পরীক্ষকদের নির্দেশনা দেবো এবং ওই প্রশ্নপত্রে পরীক্ষা দেয়া সব শিক্ষার্থী নির্ধারিত নম্বর পাবেন।

জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্রে দুটি জায়গায় ভুল ও অসংগতি রয়েছে। প্রশ্নটি সংশোধন না করায় বাংলা প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলবে না। ফলে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা ৮ নম্বর কম পাবেন। এতে এইচএসসি পাস করার পর বুয়েটে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্যতাও হারাবেন ইংরেজি ভার্সনের অনেক শিক্ষার্থী।

বাংলা ও ইংরেজি ভার্সনের দুটি প্রশ্নপত্র পর্যালোচনা করে দেখা যায়, বাংলা ভার্সনের ৪ নম্বর প্রশ্নের ‘উদ্দীপক’-এ বলা হয়েছে, ‘বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200kg ভরের একটি গাড়ি 60kmh (-1) বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150m। ঐ স্থানে রাস্তাটি 4m চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5m উঁচু।’

অন্যদিকে ইংরেজি ভার্সনে একই প্রশ্নে ‘উদ্দীপক’-এ বলা হয়েছে, Suman is driving a car of mass 200kg at a speed of 60 kmh (-1) at a bend in the hilly road of Bandarban. The radius of the road bend is 150m. At that point the road is 4m wide and 5m high from the inner edge to the outer edge.

অর্থাৎ, বাংলা ভার্সনে ‘শূন্য দশমিক ৫ মিটার উঁচু’ বলা হলেও ইংরেজি ভার্সনের প্রশ্নে ‘৫ মিটার উঁচু’ বলে উল্লেখ করা হয়েছে, যা একেবারেই অসম্ভব বলে উল্লেখ করেছেন পদার্থবিজ্ঞানের শিক্ষকরা। তাদের মতে, বাংলা ভার্সনের প্রশ্নটি ঠিক আছে। সেখানে ‘শূন্য দশমিক ৫ মিটার’ উল্লেখ করা হয়েছে। এর উত্তর মিলবে, তবে ইংরেজি ভার্সনে একই প্রশ্নে সরাসরি ‘৫ মিটার’ বলা হয়েছে। এটা দিয়ে উত্তর মেলানো সম্ভব নয়।

একই প্রশ্নপত্রে সৃজনশীল প্রশ্নের ৭-এর ‘ঘ’-তে বাংলা ভার্সনের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে, ‘কোন দোলকের শক্তি বেশি’। অথচ ইংরেজি ভার্সনের প্রশ্নে লেখা হয়েছে, ‘Which pendulum is more powerful’।

 
মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence