একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ও মাইগ্রেশনের ফল প্রকাশ

১৩ জুলাই ২০২৪, ০৮:৫০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
একাদশে ভর্তির আবেদন ও মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে

একাদশে ভর্তির আবেদন ও মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ও দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) রাতে একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিয়ে নির্বাচন নিশ্চায়ন করতে বলা হয়েছে।

ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। তৃতীয় পর্যায়ের আবেদনের ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন, তাদের নির্বাচন নিশ্চায়নের জন্য নিজ পোর্টালে লগ ইন করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়নের ফি প্রদানপূর্বক নির্বাচন নিশ্চায়ন করতে হবে। 

নির্বাচন ও নিশ্চায়ন সংক্রান্ত নির্দেশিকা এ লিংকে দেখুন। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করতে অসুবিধা হলে সরাসরি বিকাশের মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন করতে পারবেন। বিস্তারিত এ লিংকে দেখুন। যাদের নির্বাচন নিশ্চায়ন সম্পন্ন হয়েছে, তারা তাদের চুড়ান্ত নির্বাচনের পিডিএফ এখন ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছের ভর্তি ও ওরিয়েন্টেশন স্থগিত ঘোষণা

এর আগে তৃতীয় ধাপে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত মঙ্গলবার (৯ জুলাই)। এর আগের নোটিশে বলা হয়েছিল, তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence