একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ও মাইগ্রেশনের ফল প্রকাশ আজ

১২ জুলাই ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ করা হবে আজ

একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ করা হবে আজ © ফাইল ছবি

একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ও দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আজ শুক্রবার (১২ জুলাই)। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তৃতীয় ধাপে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত মঙ্গলবার (৯ জুলাই)।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হবে ১২ জুলাই (শুক্রবার) রাত ৮টায়।

এর আগের নোটিশে বলা হয়েছিল, তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছের ভর্তি ও ওরিয়েন্টেশন স্থগিত ঘোষণা

চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬