একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু

০৯ জুলাই ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে © ফাইল ছবি

একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার দ্বিতীয় ধাপের নিশ্চায়নের সময়সমী শেষ হয়। 

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে এ নোটিশে জানানো হয়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদনের নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। তাদের ফিসহ ফের আবেদন করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয় গত ৪ জুলাই। নির্বাচিতদের ১২ জুলাই দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। আগামীকাল বুধবার (১০ জুলাই) পর্যন্ত তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। এর ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। 

আরো পড়ুন: সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ

তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

 
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9