অসদুপায়ের দায়ে তিন এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার

০৫ জুলাই ২০২৪, ০৭:০২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
কেন্দুয়া সরকারি কলেজ

কেন্দুয়া সরকারি কলেজ © টিডিসি ফটো

এইচএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে কেন্দুয়ায় তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সায়মা শাহজাহান একাডেমি ভেন্যু পরীক্ষা কেন্দ্রে ইংরেজি (প্রথমপত্র) বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় তাদেরকে বহিষ্কার করা হয়। পরীক্ষাকেন্দ্রের সচিব এবং কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বহিষ্কৃত তিন পরীক্ষার্থীই কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন ছেলে এবং একজন মেয়ে। তারা তিনজনই মানবিক শাখার নিয়মিত শিক্ষার্থী। 

কেন্দ্রের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, পরীক্ষার হলে দায়িত্বে থাকা একজন সরকারি কর্মকর্তা ওই তিন পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বনের বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানতে পেরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনার সত্যতা পাওয়ায় তাদের কেন্দ্র সচিব বহিষ্কার করেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, এইচএসসি ইংরেজি বিষয়ের ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সায়মা শাহজাহান ভেন্যু কেন্দ্রে তিন পরীক্ষার্থীকে কেন্দ্র সচিব বহিষ্কার করেন। 

 
বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
  • ২৬ মে ২০২৬
চীন সফরে প্রকাশিত তালিকায় জাকসু ভিপিকে ‌‘ডাকসু ভিপি’ হিসেব…
  • ২৬ মে ২০২৬
তিন এতিম কন্যাসহ বিধবাকে ঘর ছাড়া করল দেবর-ভাসুর
  • ২৬ মে ২০২৬
কোরবানির পশু কেনা শেষ? এবার যে দোয়া পড়বেন
  • ২৬ মে ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ প্রাণহানি, ৭২ দিনে মৃত্যু ছাড়াল সাড়ে ৫০০
  • ২৬ মে ২০২৬
খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন এসএসসি-এইচএসস…
  • ২৬ মে ২০২৬