গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র, ৩১ ঘণ্টা পর উদ্ধার মরদেহ 

০৫ জুলাই ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© সংগৃহীত

ফরিদপুরে বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র ফারদিন ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে নিখোঁজের সাড়ে ৩১ ঘণ্টা পর বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেটে যেখান থেকে নিখোঁজ হয়েছিল সেখানেই তার মরদেহ ভেসে উঠে। 

ফারদিন ইসলাম ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার বালুরমাঠ এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে ফারদিন দ্বিতীয়। তার বড় ভাই হৃদয় ইসলামও (২৫) কুয়েত প্রবাসী। ছোট বোন ফারিয়ার বয়স ৮ বছর।

ফারদিন শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন। তিনি শহরের টেপাখোলা মহল্লায় অবস্থিত সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

ফরিদপুর দমকল বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমাদের দুই সদস্য বুধবার দুই ঘণ্টা এবং বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পায়নি। একটু আগে রাত ১টার দিকে মরদেহটি ভেসে উঠায় স্থানীয়রা উদ্ধার করে আমাদের জানিয়েছেন। মরদেহটি ওই কলেজছাত্রের বাড়িতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৩ জুলাই) বিকেলে শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা বন্ধু ফেরদৌসকে নিয়ে শহরের মদনখালীতে অবস্থিত স্লুইসগেট গোসল করতে যান ফারদিন। গোসলের একপর্যায়ে পানির স্রোতে ভেসে যান ফারদিন। পরে ফেরদৌসের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও ফারদিনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে ফরিদপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তারা দুই দিন খুঁজে কিছুই পায়নি।

 
ট্যাগ: মৃত্যু
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9