ডুবেছে কেন্দ্র, এক উপজেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

০৩ জুলাই ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
পানির নিচে তলিয়েছে 
 কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস

পানির নিচে তলিয়েছে কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস © সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলাতে উজান থেকে নেমে আসা পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারের (৪ জুলাই) এইচএসসি ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি বলেন, রাঙামাটিতে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তালিয়ে আছে। কাচালং সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের (৪ জুলাই) ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছুক্ষণ আগে বিষয়টি চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে আমাকে নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, যদি শুক্রবার ও শনিবারের মধ্যে ঢলের পানি সরে যায় তাহলে যথারীতি রবিবার পরীক্ষা হবে। তবে বাঘাইছড়ি উপজেলা সিজক কলেজকেন্দ্রের পরীক্ষা যথারীতি চলবে।

কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, কাচালং সরকারি কলেজকেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৪৬৮ জন এবং স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ১৭৪ জন।

উল্লেখ্য, গত শনিবার (২৯ জুন) থেকে টানা বর্ষণে জেলার বাঘাইছড়ি উপজেলা পৌরসভাসহ ৩২টি গ্রামের চার হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। মঙ্গলবার প্রায় ৩-৫ ফুট (কোমর সমান) পানি মাড়িয়ে পরীক্ষা দেয় এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার একইভাবে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা নৌকায় করে পার হয়ে পরীক্ষা দিতে দেখা গেছে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9