চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার

২৭ জুন ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

আগামী ৩০ জুন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী।

চট্টগ্রামের ১১৫টি কেন্দ্রে ২৮৭টি কলেজের এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এবারও চট্টগ্রামে পরীক্ষার্থী ও কলেজের সংখ্যা দুটিই বেড়েছে। কলেজ বেড়েছে ৮টি, আর পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৬৬ জন। গত বছর ২৭৯টি কলেজের ১ লাখ ২ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র  ৪৮ হাজার ৩৩২ জন এবং ছাত্রী ৫৭ হাজার ৬৯৮ জন। গতবারের তুলনায় এবার বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা দুই বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কমেছে মানবিক বিভাগে।

এ বছর বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৫৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ২২৫ জন আর মানবিক বিভাগে ৪৬ হাজার ২৭৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর বিজ্ঞান বিভাগ থেকে ২০ হাজার ৭৪৫ জন, মানবিক থেকে ৪৬ হাজার ৭৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন পরীক্ষায় বসেছিল।

এদিকে, চট্টগ্রাম নগরে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা চলাকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ৩০ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত চলা পরীক্ষায় নগরের ২৭টি কেন্দ্রে এ নিষেধাজ্ঞা চলবে।

পরীক্ষার দিন সকাল ৯টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোনো প্রকার লাউড স্পিকার বা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না এবং পরীক্ষা কেন্দ্র এলাকায় মিছিল করতে পারবে না।

 
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950