শাহবাগে বাসের ধাক্কায় ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থী নিহত

১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গেট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গেট © ফাইল ফটো

রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াসিফ উল্লাহ (২১) নামে এক কলেজছাত্র মারা গেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে বিএসএমএমইউতে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়াসিফ উল্লাহ ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা। বাবার নাম সুরত উল্লাহ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ওয়াসিম উল্লাহ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিকড় পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এসআই আরও জানান, ঘটনার পরপরই শিকড় পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়াসিফ উল্লাহ বাসা পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে। বাবার নাম সুরতউল্লাহ। ওয়াসিফ উল্লাহ ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

ওজন কমাতে রাতে ভাত খাওয়া কি বাদ দেওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদ…
  • ৩০ জুলাই ২০২৬
জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী
  • ৩০ জুলাই ২০২৬
দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা জেন-জি নেতা দীপকের…
  • ৩০ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জাতীয় কাউন্সিল ৭ আগ…
  • ৩০ জুলাই ২০২৬
৫৮৭ পদে জনবল নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
  • ৩০ জুলাই ২০২৬
পে স্কেলের কাজ চলছে, গেজেট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
  • ৩০ জুলাই ২০২৬