প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল আইডিয়াল কলেজছাত্রের

২৪ অক্টোবর ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
কুশন কুমার সিংহ ওরফে পার্থ

কুশন কুমার সিংহ ওরফে পার্থ © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় দুর্গা পূজার প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গালিমপুর দুর্গা মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্রের নাম কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭)। সে বিহারকোল বাজারের রড-সিমেন্টের ব্যবসায়ী ও গালিমপুর এলাকার উৎপল কুমার সিংহের বড় ছেলে এবং ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

স্থানীয়রা জানায়, বিসর্জনের জন্য প্রতিমা পিকআপভ্যান করে গালিমপুর দুর্গা মন্দির থেকে পাশের বড়াল নদের ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় কয়েকজনের সঙ্গে পার্থও হেঁটে যাচ্ছিল। পথিমধ্যে চারমাথা মোড়ে পৌঁছালে সেখানে পূজা উপলক্ষে সাজানো ডেকোরেটরের তারে বিদ্যুতায়িত হয় সে। দ্রুত সেখান থেকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরিবারের লোকজন মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950