একাদশে ভর্তি: দুই দিনে আবেদন ছাড়াল সাড়ে ৫ লাখ

১২ আগস্ট ২০২৩, ১০:১০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তি হতে গত দুইদিনে সাড়ে ৫ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার থেকে একাদশে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনকৃতরা ৩১ লাখের বেশি আসন পছন্দ দিয়েছেন।

জানা গেছে, এবার একাদশে ভর্তিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। আর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসেবে একাদশ শ্রেণিতে প্রায় ১০ লাখ আসন ফাঁকাই থেকে যাবে।

কলেজের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে ও এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাকি ৭ শতাংশ আসনে কোটায় শিক্ষার্থী মনোনয়ন দেয়া হবে। 

জানা গেছে, আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য কোনো পরীক্ষা বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে। তবে, আদলতের আদেশে চার্চ পরিচালিত কলেজগুলো নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে।  

শিক্ষকদের বদলি: শোকজ করা হতে পারে টেলিটককে
  • ৩০ জুলাই ২০২৬
এনসিপির বহরে হামলা হলেও সামনে-পেছনে ও রাস্তার পাশে থাকা পুল…
  • ৩০ জুলাই ২০২৬
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব
  • ৩০ জুলাই ২০২৬
অষ্টম শ্রেণিতে প্রথম হওয়া ৩১ শিক্ষার্থী পেল সাইকেল
  • ৩০ জুলাই ২০২৬
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ পদে চাকরি, আবেদন ৩১ আগ…
  • ৩০ জুলাই ২০২৬
সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২
  • ৩০ জুলাই ২০২৬