এইচএসসি পরীক্ষা পেছানোর মিছিল থেকে আটক ৭ শিক্ষার্থী

০৮ আগস্ট ২০২৩, ১০:৩০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
আন্দোলনরত এক শিক্ষার্থীকে আটক করছে পুলিশ

আন্দোলনরত এক শিক্ষার্থীকে আটক করছে পুলিশ © টিডিসি ফটো

এইচএসসি পরীক্ষা পেছানোসহ তিন দাবিতে আন্দোলনরত সাতজন পরীক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (০৮ আগস্ট) শাহবাগ মোড়ে ‘বিক্ষোভ মিছিল’ থেকে তাদের আটক করা হয়। তারা রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী। শাহবাগ থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

আটককৃতদের মধ্যে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের মো. আপন সরকার (২০), মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের মো. জিহাদ (২০) ও মো. নিজাম হোসেন (১৮), বাড্ডার মহানগর কলেজের মো. মোজাফফর হোসেন মিরান (১৯), ধানমন্ডি আইডিয়ার কলেজের মো. তানভীর আহমেদ (২০), মিরপুর ১২ এর দোয়ারিপাড়া সরকারি কলেজের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান (১৯) এবং মো. ফাহাদ হোসেন (২০) রয়েছেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিল বের করেন কিছু পরীক্ষার্থী। মিছিল শাহবাগ থানার সামনে আসার পরই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, পরীক্ষা দুইমাস পেছানো, ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাদ দেওয়ার মতো দাবিগুলো।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আমাদের ক্লাস শুরু হয়েছিল মার্চে। আর ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে গত ২৯ মে। মাত্র ১৫ মাসে দুই বছরের কোর্স শেষ করে তড়িঘড়ি পরীক্ষা নেওয়া হচ্ছে। সেটাও আবার ফুল (পূর্ণ) নম্বরের ওপর প্রশ্নপত্র করা হবে। এটা মেনে নেওয়া যায় না। এজন্য আমরা বিক্ষোভ করছি। পরীক্ষা পেছাতেই হবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন জানিয়েছেন, যারা মিছিল করছে, তারা শিক্ষার্থী কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে উল্টাপাল্টা তথ্য দিয়েছিল। আগামী ১৭ তারিখে যাদের পরীক্ষা, তারা এক সপ্তাহ আগে যেসব দাবি নিয়ে রাস্তায় নেমেছে, এগুলো তো অযৌক্তিক। তাদের কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে এ দিন বিকেলে পরীক্ষা পেছানোর দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব পরীক্ষার আগে দেখি যে, পরীক্ষার্থীদের একটি অংশ বলে যে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও কিন্তু দেখে অভ্যস্ত যে, কলেজে-স্কুলে পরীক্ষা পেছানোর দাবি ওঠে। যারা দাবি করে, তারা বলে তারা পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে।

তিনি বলেন, পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে এটা অনেক দিন থেকে ঘোষণা আছে। শিক্ষার্থীদের অধিকাংশই কিন্তু সেই সময়টাকে সামনে রেখে তৈরি হয়েছে এবং তারা পরীক্ষা দিতে প্রস্তুত। যারা মনে করছে, প্রস্তুত না, এখনও কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদের পরীক্ষা হয়তো অতোটা খারাপ হবে না। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আইসিটি পরীক্ষা নিয়ে তাদের দাবি আছে, আমরা তো আইসিটি পরীক্ষাটা সহজ করলাম। আশা করি আমাদের শিক্ষার্থীরা যারা বলছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়, আশা করি তারা পরীক্ষায় অংশ নেবে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9