১৪ আগস্ট থেকে বন্ধ দেশের সব কোচিং

০৮ আগস্ট ২০২৩, ০৪:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
কোচিং সেন্টার

কোচিং সেন্টার © ফাইল ছবি

আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবছর দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে চলতি মাসের ১৭ তারিখ থেকে। গতবছর দেশে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। 

‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’ সভা শেষে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এবছর দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছেলের সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এবছর দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে চলতি মাসের ১৭ তারিখ থেকে।

অন্যদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চলমান এ আন্দোলন থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকের অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থীরা।

আটকের বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, এরা শিক্ষার্থী কি না—এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল। তাদের আগামী ১৭ তারিখে পরীক্ষা, অথচ মাত্র কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।

তিনি বলেন, আজকেও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে এ বিষয় এখনই বিস্তারিত বলা যাবে না।

এ বিষয়ে সকালে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন,  এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগে দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা আগের নির্ধারিত সময়েই হবে।

ট্রাম্প কি আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত?
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের গ্রেডভিত্তিক বেতনের অসঙ্গতি দূর হচ্ছে, বিভিন্ন ভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
  • ০৫ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতে যাচ্ছেন পরীমনি, চাইবেন জামিন
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950