সেন্ট যোসেফে একাদশের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

০৭ আগস্ট ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় © টিডিসি ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই কলেজে আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। কলেজের ওয়েবসাইটে গিয়ে আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবারও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার বিষয়গুলোর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে- ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগে ইংরেজি, হিসবাবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ। এছাড়া মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)। এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২
  • ৩০ জুলাই ২০২৬
৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছেন বিএড বিহীন ১২১ সহকারী প্রধান
  • ৩০ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে যে ঘাটতি দেখছেন শান্ত
  • ৩০ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: ঢ…
  • ৩০ জুলাই ২০২৬
হামলার পর গোলাপগঞ্জ ছাড়ল সারজিসদের গাড়িবহর
  • ৩০ জুলাই ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ই…
  • ৩০ জুলাই ২০২৬