৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগসহ ৫ দফা দাবি কলেজ শিক্ষকদের

২৯ জুলাই ২০২৩, ০৬:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
৫ দফা দাবিতে সরকারি কলেজ শিক্ষক সমিতি

৫ দফা দাবিতে সরকারি কলেজ শিক্ষক সমিতি © টিডিসি ফটো

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) নেতারা। শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত বেতন গ্রেড ও ধাপ বহাল রেখে বেতন-ভাতা নির্ধারণ এবং পদ তৈরিসহ শিক্ষক-কর্মচারীকে দ্রুত নিয়োগের দাবি জানায় শিক্ষক নেতৃবৃন্দ। 

শনিবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় তারা।

এসময় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে সরকারি কলেজ না থাকা প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি করার ঘোষণা দেন। এই ঘোষণার ৭ বছর এবং সরকারি আদেশের (জিও) ৫ বছরে  ১৪১টি কলেজে নিয়োগ দেওয়া হয়েছে। অদৃশ্য কারণে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন না পাওয়ায় ১৮৮ কলেজের  নিয়োগ বাকি আছে।

আরও পড়ুনঃ রোববার সারা দেশে আ.লীগের বিক্ষোভ

মানববন্ধনে সকশিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইসাহাক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যেতে চাই। আমরা কোনও সরকারবিরোধী কাজে আসিনি। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমাদের দাবি আদায়ের জন্য এসেছি। সরকারের কাছে অনুরোধ— আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন।’

৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১ অক্টোবর থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা।

সংগঠনের সহ-সভাপতি ও কর্মসূচি বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক আ ন ম রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইসাহাক। এসময় সকশিসের সাধারণ সম্পাদক  কামরুল হাসান পাঠান, সহ-সভাপতি জাকারিয়া মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence