একাদশে ভর্তি আবেদন শুরু ১০ আগস্ট

২৯ জুলাই ২০২৩, ০৪:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে। এবার ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। সে হিসেবে ৮ লাখের মতো আসন ফাঁকাই থাকছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে  কোনো আসন সংকট হবে না। যত শিক্ষার্থী পাস করেছে তার চেয়ে আসন অনেক বেশি।

অধ্যাপক তপন কুমার সরকার আরও জানান, আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরুর পরিকল্পনা করা হয়েছে। এবারও আবেদন ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা রাখা হবে।

ট্যাগ: কলেজ
দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬