আজ থেকে শুরু এইচএসসির ফরম পূরণ, ফি সর্বোচ্চ বিজ্ঞানে

০৯ জুলাই ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
আজ থেকে শুরু এইচএসসির ফরম পূরণ

আজ থেকে শুরু এইচএসসির ফরম পূরণ © সংগৃহীত

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ আজ থেকে শুরু হয়েছে। অনলাইনে ফরম পূরণ করা যাবে ১৬ জুলাই পর্যন্ত। অনলাইনে ফি জমা দেয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট থেকে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ সর্বোচ্চ দুই হাজার ৬২৮ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখায় দুই হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

তবে, ব্যবসা ও মানবিক শাখায় কোনো শিক্ষার্থীর অতিরিক্ত ব্যবহারিক বিষয় থাকলে ১৪০ টাকা যোগ করতে হবে।  

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। ১৮ থেকে ২৩ জুলাই ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।

স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম ও পড়াশোনার বিকল্প নেই: ববি হ…
  • ৩০ জুলাই ২০২৬
লিটনকে অধিনায়ক করায় মুখ খুললেন শান্ত
  • ৩০ জুলাই ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে চালু হচ্ছে ল্যাংগুয়েজ ক্লাব, সর্বাধিক গ…
  • ৩০ জুলাই ২০২৬
মডেল কলেজ নির্বাচন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩০ আগস্ট…
  • ৩০ জুলাই ২০২৬
জবিতে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনু…
  • ৩০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান একাই ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন…
  • ৩০ জুলাই ২০২৬