৯ জুলাই থেকে শুরু এইচএসসির ফরম পূরণ, ফি বেশি বিজ্ঞানে

১৫ জুন ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ আগামী ৯ জুলাই থেকে শুরু হবে। ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ২৪ জুলাই পর্যন্ত অনলাইনে ফি জমা দেয়া যাবে। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট থেকে।

বৃহস্পতিবার (১৫ জুন) এ তথ্য জানিয়ে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এতে বলা হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ সর্বোচ্চ দুই হাজার ৬২৮ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখায় দুই হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, ব্যবসা ও মানবিক শাখায় কোনো শিক্ষার্থীর অতিরিক্ত ব্যবহারিক বিষয় থাকলে ১৪০ টাকা যোগ করতে হবে।

আরও পড়ুন: ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। ১৮ থেকে ২৩ জুলাই ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।

শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬