এইচএসসি পরীক্ষা নিয়ে তিন প্রস্তাব মন্ত্রণালয়ে

০৬ জুন ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের জন্য তিনটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে চায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ১৭ আগস্ট সম্ভব না ১৯ আগস্ট পরীক্ষা  আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে ১৬ আগস্টও প্রস্তাবনায় রাখা হয়েছে। এই তিনদিনের যেদিন অনুমতি মিলবে সেদিন থেকেই পরীক্ষা শুরু করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পরীক্ষা শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১৬, ১৭ ও ১৯ আগস্ট এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত তারিখ অনুযায়ী আমরা রুটিন তৈরি করেছি। এখন মন্ত্রণালয় থেকে যেদিন অনুমোদন মিলবে সেদিন থেকে এইচএসসি পরীক্ষা শুরু করা হবে।

এদিকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আরেকটি সূত্র জানিয়েছে, আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরুর জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হওয়ায় ১৬ আগস্ট থেকে পরীক্ষা শুরু করা কঠিন হবে। সেজন্য ১৭ আগস্ট থেকে পরীক্ষা শুরুর বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি পরীক্ষার জন্য আমরা খসড়া রুটিন তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় যেদিন থেকে পরীক্ষা শুরুর অনুমতি দেবে আমরা সেদিন থেকে পরীক্ষা আয়োজন করবো। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। 

জানা গেছে, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি, এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতো। এ সময়সূচিতে বাধা আসে ২০২০ সালে করোনা ভাইরাসের কারণে। করোনার কারণে আগের পরীক্ষা সূচি এলোমেলো হয়ে যায়। ২০২১ সালে এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর এবং ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। পিছিয়ে যাওয়া এ পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আনার পরিকল্পনা হাতে নেয় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় ২০২৩ সালের পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেওয়া হবে। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এ পরীক্ষা এক মাস পিছিয়ে এখন আগস্টের মাঝামাঝি নেওয়া হবে বলে জানান বোর্ড কর্মকর্তারা।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence