কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ইংরেজির শিক্ষক

০৮ মে ২০২৩, ১১:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ইংরেজির শিক্ষক

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ইংরেজির শিক্ষক © ফাইল ফটো

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে (জিএম) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ মে) সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।

অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফা সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামী ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীকে খাতা দেখার নাম করে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে সোমবার ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সোমবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের সত্যতা মিলেছে।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা …
  • ০৫ নভেম্বর ২০২৬
ফেসবুকে চেয়েছিলেন ক্ষমা, না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক
  • ০৫ নভেম্বর ২০২৬
সহসাই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের বদলি
  • ০৫ নভেম্বর ২০২৬
ট্রাম্প কি আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950