আগামী বছরও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হতে পারে

২৫ এপ্রিল ২০২৩, ০৫:৫৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM

© ফাইল ছবি

প্রয়োজন হলে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে (সংক্ষিপ্ত সিলেবাসে) নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হলেও পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। 

অোজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

২০২৪ সালের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে নেওয়া হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেবো। ২০২৪ সালেও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে যাব কিনা? আমরা চাই পরীক্ষার সময়টা ঠিক জায়গা মতো নিয়ে আসতে। এ বছরও চেষ্টা করেছিলাম। কিন্তু আগের বছর নভেম্বর ডিসেম্বরে গিয়ে পরীক্ষা নিয়েছি। এ বছর এইচএসসি হয়ত আগস্টে নিতে পারবো। পরের বছর গিয়ে স্বাভাবিকের যত কাছাকাছি নেওয়া যায় চেষ্টা করবো। কাজেই যদি প্রয়োজন হয় আগামী বছরও পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত সিলেবাসে) সিলেবাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, মাদ্রসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ উপস্থিত ছিলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ …
  • ৩০ জুলাই ২০২৬
ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে?
  • ৩০ জুলাই ২০২৬
সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে নাম ব্যবহার না করার আহ্বান…
  • ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশে বছরে ৩০ লাখ টন ই-বর্জ্য, টেকসই ব্যবস্থাপনায় সমন্ব…
  • ৩০ জুলাই ২০২৬
৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ
  • ৩০ জুলাই ২০২৬
ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম, নেপথ্যে কী?
  • ৩০ জুলাই ২০২৬