চট্টগ্রাম

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২, সড়ক অবরোধ

০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ AM
ফটিকছড়িতে হেঁয়াকো বাজারের কাছে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ।

ফটিকছড়িতে হেঁয়াকো বাজারের কাছে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ। © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব ও যুবদলকর্মী ঘোষণা কবির আহত হয়েছেন। তাঁদের মধ্যে ঘোষণা কবিরের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এক পক্ষের নেতা-কর্মীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হেঁয়াকো বাজারের কাছে এ ঘটনা ঘটে। রবিবার (৮ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে রাত সাড়ে নয়টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বর্তমান সংসদ সদস্য সরোয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত যুবদলকর্মী ঘোষণা কবির ছুরিকাঘাতে আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নাসির উদ্দিন বিপ্লব ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের পর এক পক্ষের নেতা-কর্মীরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উভয় পক্ষকে শান্ত করার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে ফিরছে স্বা…
  • ০৮ নভেম্বর ২০২৬
চাকরির ২ বছরেই দুর্ঘটনায় হারিয়েছেন প্রাণ, ২৯ বছর পরিবারকে ব…
  • ০৮ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৪৪ আসামি গ্রেপ্তার, ২৫ কিশোর গ্যাং সদস্য…
  • ০৮ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষে হচ্ছে দুপুরে
  • ০৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950