ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকার একটি চাটাইয়ের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজার এলাকায় ভাতের হোটেল পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নতুন বাজারের ছাগলহাটার পাশে চারদিক খোলা একটি চৌচালা ঘরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৩ থেকে ২০ তম গ্রেডে ৪২ পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 
  • ০৬ নভেম্বর ২০২৬
জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ছাড়াই ৫ জনের নিয়োগ
  • ০৬ নভেম্বর ২০২৬
নিহত সৈনিক তিতাসকে নিজ বাড়িতে নেওয়া হচ্ছে
  • ০৬ নভেম্বর ২০২৬
‘আমার স্বামী খুব ভালো মানুষ, এখনও তার সঙ্গে যোগাযোগ হয়’—রনি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ০৬ নভেম্বর ২০২৬
৫ বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950