অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM
 নিহত দুই চাচাতো ভাই

নিহত দুই চাচাতো ভাই © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই। নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। রামরাইল বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই নামিম ও নিরবের মৃত্যু হয়।

এসআই আব্দুল বাতেন আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ
  • ১৭ অক্টোবর ২০২৬
বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ ভ্যানচালক আটক
  • ১৭ অক্টোবর ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
‘১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্য রাজপথে দেখিনি’— রাশেদ খাঁনের বক্…
  • ১৭ অক্টোবর ২০২৬
ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতে ইংরেজি শেখানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদের ফলোয়…
  • ১৭ অক্টোবর ২০২৬