রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ PM
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন।

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন। © সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষকসহ দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

এই দুজন হলেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন। অব্যাহতির বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহ আলম নিশ্চিত করেছেন।

বিদ্যালয় ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এবং সম্প্রতি জুয়েল তালুকদারের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এসব পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে অফিস সহকারী সুমনের বিরুদ্ধে।

গতকাল বুধবার ও আজ সকালে একাধিক ব্যক্তি, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সংবাদকর্মী এসব পোস্টের তথ্য-প্রমাণসহ ইউএনওর কাছে অভিযোগ করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে জুয়েল তালুকদারকে শ্রেণি কার্যক্রম থেকে এবং সুমনকে দাপ্তরিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হাই। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের পক্ষ থেকেও অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে বলে জানান প্রধান শিক্ষক কাজী মো. শাহ আলম। অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী সুমনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ফোন ধরেননি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও কে এম ইশমাম বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই দুজনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কর্তৃত্ববাদ ফিরে আসবে
  • ০৬ নভেম্বর ২০২৬
অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে রয়েছে দ্বিতীয়বার সুযোগ, …
  • ০৬ নভেম্বর ২০২৬
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন সাতক্ষীরা…
  • ০৬ নভেম্বর ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট, কপাল পুড়ল নেতানি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভাত-তরকারি রান্নার হাঁড়ি থেকে সিসা ঢুকছে মানবদেহে, গবেষণায় …
  • ০৬ নভেম্বর ২০২৬
 তরুণ উদ্যোক্তাদের ঋণ আবেদন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950