মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ AM
নিহত ইয়ামিন হাওলাদার।

নিহত ইয়ামিন হাওলাদার। © টিডিসি ছবি

ভোলার চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মো. ইয়ামিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে একই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী চরফ্যাশন মডেল মসজিদের ছাদে অবস্থান করছিল। একপর্যায়ে তারা ছাদে দৌড়াদৌড়ি করছিল। এ সময় তাদের একজনের জুতা ছাদ থেকে নিচে পড়ে যায়। জুতা দেখতে গিয়ে ইয়ামিন অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইয়ামিনের মৃত্যুতে মাদ্রাসার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। ইয়ামিনের সঙ্গে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

ট্যাগ: ভোলা
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬