নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ PM
জেলে মো. ইদ্রিস

জেলে মো. ইদ্রিস © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামের এক জেলে আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নাজিরপাড়া-সংলগ্ন পূর্ব দিকে এ ঘটনা ঘটে বলে জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে। গুলিতে তার ডান পায়ের হাঁটুর অংশে জখম হয়েছে।

আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইবনে আমিনের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর সঙ্গীরা জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন।

স্থানীয় জেলেদের ভাষ্য, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কয়েকজন জেলে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ধাওয়া দেন। পরে জেলেরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন তারা।

এ সময় একটি গুলি ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর স্লুইসগেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মিয়ানমার জলসীমায় মাছ শিকারের সময় আরাকান আর্মি জেলেদের ধাওয়া দেয়। সেখান থেকে ফিরে আসার সময় তারা গুলি ছোড়ে। এতে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় আরাকান আর্মির ছোড়া গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জেলেরা জানান, জীবিকার প্রয়োজনে নাফ নদীতে মাছ ধরতে হলেও সীমান্ত পরিস্থিতির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬