ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

মৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার নুর হোসেনের স্ত্রী রাশিদা খাতুন (৪২)। ও গাজীপুরের শ্রীপুর জইনা বাজার এলাকার বাসিন্দা জাফর আলী (৭০)।

সোমবার  (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মৃত রাশিদা খাতুন গত ১৩ সেপ্টেম্বর বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পর দিন রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যায়। অপর একজন জাফর আলী ১৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ভর্তি হয় এবং তিনিও পরদিন ভোর সাড়ে চারটার দিকে মারা যান।

এদিকে হাসপাতালে প্রতিদিন বাড়ছে ভর্তি রোগীর চাপ। দেখা দিয়েছে তীব্র সয্যা সংকট। হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডে মেঝেতে ও বাড়ান্দায় ঠাঁই মিলছে না অনেক রোগী।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩১ জন রোগী। এর মধ্যে পুরুষ ৮৩, নারী ৪২ ও শিশু রয়েছে ০৬ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে দুজন আইসিইউতে আছেন। অন্যদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল।

তিনি আরও বলেন, চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এপর্যন্ত ২ হাজার ১৭৮ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬