বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ AM
 ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী © টিডিসি ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আশাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দানাজপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় মরদেহ হস্তান্তর করা হয়।

রবিবার রাত ৯টার দিকে মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের কাঁটাতারের  ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন আশাদুল হক (৩৫)। ভারতের দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর চকসিমানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করেন।

আশাদুল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তারা হলেন পীরগঞ্জের ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) এবং মনসা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫)। পরে তাদের কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তবে বিএসএফ তাদের ফেরত দেয়নি।

‘আওয়ামী লীগ যা করেছিল সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে, শুধু …
  • ৩১ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে শক্তি সঞ্চার করেছে শক্তিশালী নিম্নচাপ, আঘাত হান…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ
  • ৩১ অক্টোবর ২০২৬
৫ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন মাত্র ১৯ শিক্ষার্থী, সবাই ফেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
আসছে সরাসরি ১০ হাজার কনস্টেবল ও ৪০০০ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি, …
  • ৩১ অক্টোবর ২০২৬
বাবাকে হারানোর পর থেমে যায় পড়ালেখা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস…
  • ৩১ অক্টোবর ২০২৬