আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ PM
ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক

ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক © টিডিসি ছবি

ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ আসনের মাদক, যানজট, ফুটপাত দখল, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা এবং পুলিশকে জানানোর পরও ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও তিনি বৈঠকে তুলে ধরেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন ইশরাক হোসেন। একই সঙ্গে ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টদের অবহিত করেন তিনি।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সাইফুল আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন, ওয়াসাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে বর্তমানে মাদকের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মাদকের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের বিষয়েও তিনি বৈঠকে কথা বলেন। গেন্ডারিয়া, ঘুঁটিগড়, মুনসিরটেকসহ বিভিন্ন এলাকার ঘটনাগুলো তিনি বিস্তারিত তুলে ধরেন।

এ ছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত এবং যত্রতত্র বাস ও অন্যান্য যানবাহন থামানোর কারণে সৃষ্ট বিশৃঙ্খলা ও যানজটের বিষয়টি তুলে ধরেন তিনি। ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের সমস্যার পাশাপাশি কাপ্তানবাজার ও মুরগিপট্টির বিষয়েও বৈঠকে কথা বলেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আনাগোনা দেখা যাচ্ছে বলেও বৈঠকে জানান ইশরাক। এসব বিষয়ে পুলিশকে জানানোর পরও সংশ্লিষ্ট থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগও তিনি তুলে ধরেন।

‘বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার’
  • ২৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাসে একজন শিক্ষার…
  • ২৬ নভেম্বর ২০২৬
ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৬ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, ন…
  • ২৬ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, ন…
  • ২৬ নভেম্বর ২০২৬
প্রাণিসম্পদ খাত এখন বাণিজ্যিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬