চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ PM
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার ৫০০ পরিবার পানিবন্দী রয়েছে

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার ৫০০ পরিবার পানিবন্দী রয়েছে © টিডিসি

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ১২ ঘণ্টায় বন্যার উন্নতি হয়েছে। পানি কমেছে ৬ সেন্টিমিটার। তবে জেলার অপর দুই নদী মহানন্দা ও পুনর্ভবায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখনো নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে শনিবার সন্ধ্যা ৬টা থেকে থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ছয় সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে পাঙ্খা পয়েন্টে পানির স্তর ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকালকে পাঙ্খা পয়েন্টে পানির স্তর ছিল ২১ দশমিক ৭৯ মিটার।

তবে এখনো নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি। এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার ৫০০ পরিবার পানিবন্দী রয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। তবে গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে তিন সেন্টিমিটার ও পুনর্ভবা নদীতে চার সেন্টিমিটার করে পানি বেড়েছে।

ইতোমধ্যে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রায় ৪ হাজার ৫০০ পরিবার পানিবন্দি। তার মধ্যে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আবার কেউ কেউ ঘরের ভেতর হাঁটুপানির মধ্যেই বসবাস করছেন। পানিবন্দী এসব মানুষের দুর্ভোগ বেড়েছে রান্না, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।

বন্যার পানি শুধু মানুষের বসতবাড়িতেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমেও। জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প স্থানে ক্লাস কার্যক্রম শুরু করলেও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পাঠদান ব্যাহত। এতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে পারছেনা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পানিবন্দি মানুষের মধ্যে দুই দিন ধরে ত্রাণ বিতরণ করা হচ্ছে। দুই দিনে প্রায় ২৬ মেট্রিক টন চাল প্রদান করা হয়েছে। খাবার স্যালাইন ও শুকনা খাবারের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি। তবে পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাদের সেখানে নেওয়ার ব্যবস্থা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে, আজকের পর থেকে পদ্মা নদীর পানি ধারাবাহিকভাবে কমতে শুরু করবে। বড় ধরনের বন্যার শঙ্কা নেই।

বিসিএস ক্যাডার হয়েই সরাসরি ইউএনও মুশফিক!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নি…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9