ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ PM
দুর্ঘটনাকবলিত সিএনজি।

দুর্ঘটনাকবলিত সিএনজি। © সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৭ বছরের শিশুসহ সিএনজি চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর ঢাকা বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

ময়মনসিংহ কোতয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রাকিবুল আলম জানায়, ফুলবাড়ীয়া উপজেলা থেকে সকালে সিএনজি চালক হারুন একি উপজেলার সোনিয়া, তার ৭ বছরের ছেলে সাজিদসহ সাদেক নামের আরেকজন যাত্রী নিয়ে ঢাকা বাইপাস এলাকায় আসলে ঢাকা থেকে দ্রুত গতিতে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী সাদেক ও সোনিয়া মারা যায়, আহত ছেলে সাজিদ ও চালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬