গাজীপুরে ড. হাফিজুর রহমানের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ PM
ড. হাফিজুর রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ।

ড. হাফিজুর রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ। © টিডিসি ফটো

গাজীপুর সিটি কর্পোরেশনের জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে এবং তুরস্কভিত্তিক একটি সংস্থার সহায়তায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরে এ  হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুরকে সবার জন্য একটি বাসযোগ্য ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে চান তারা। বিশেষ চাহিদাসম্পন্ন, শারীরিকভাবে অক্ষম এবং সমাজের বিভিন্নভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য পৃথক ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, গাজীপুরকে আমরা সবার জন্য বাসযোগ্য একটি নগর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন, শারীরিকভাবে অক্ষম কিংবা নানাভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য আলাদা সুবিধা নিশ্চিত করা হবে। আমরা সুযোগ পেলে অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা পৌঁছে দেব, ইনশাআল্লাহ।

এ সময় তিনি সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানান।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানার আমির ও গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাদিকুজ্জামান খান, বাসন থানার আমির ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আকরামুল ইসলাম।

এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের স্বজনরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হুইলচেয়ার বিতরণের মাধ্যমে চলাচলে অক্ষম অনেক মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে।

ট্যাগ: গাজীপুর
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬