লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ PM
মানববন্ধনের শিক্ষার্থীরা

মানববন্ধনের শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম মানিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের বটতলী মোড়ে লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী ও ২ শতাধিক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন ভূঁইয়া সুমন।

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন ভূঁইয়া সুমনের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে বক্তরা শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জোর দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন, কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, আব্দুল হক, স্থানীয় সংবাদকর্মী মেহেদী, খলিল, দশম শ্রেণির শিক্ষার্থী তানজিম সুলতান, নবম শ্রেণির আজমাইন হোসেন নিবরাজ, ষষ্ঠ শ্রেণির জোহা ও পঞ্চম শ্রেণির লাবিবা।

প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন ভূঁইয়া সুমন বলেন, একজন শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরাঘুরি করছে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে হুমকি-ধামকি প্রদান করে যাচ্ছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্য সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আমর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন বলেন, ‘শিক্ষকের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। গতকাল গভীর রাতেও সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসলিম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত মেহেজাদ হোসেন জিহাদ প্রকাশ ডেভিড জিহাদ তার দলবল নিয়ে ‘তুই আমাদের একটা ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন?’—এমন প্রশ্ন করে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম মানিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর তিনি বাদী হয়ে মেহেজাদ হোসেন জিহাদ, আরিয়ান মো. আয়ান, সাজিম, মফিদুল কবির সুইন, হামজা, আক্তার হোসেন ও শাহেদসহ ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৬ নম্বর বিবাদী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে আদালতের নিকট সোপর্দ করেন।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে: শিক্ষামন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9