ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ PM
ইয়াবা ট্যাবলেটসহ আটক সজীব কুমার সাহা

ইয়াবা ট্যাবলেটসহ আটক সজীব কুমার সাহা © সংগৃহীত

ঝালকাঠিতে ১৩টি ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামের এক চাল ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌরসভার কলেজ রোড এলাকার জাফর মেনশনের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

আটক সজীব কুমার সাহা ঝালকাঠি শহরের ৪ নম্বর ওয়ার্ডের ডাক্তারপট্টি সড়কের বাসিন্দা অমল চন্দ্র সাহার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডিবি পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জাফর মেনশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনটির তৃতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে সজীব কুমার সাহাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ১৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সজীব কুমার সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সজীব কুমার সাহাকে আদালতে পাঠিয়েছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাফর মেনশনে অভিযান চালিয়ে ১৩টি ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬