ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের।

বুধবার (২ সেপ্টেম্বর) এসব তথ্য জানান হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন।

মৃত দুজনের মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী এলাকার আব্দুল ছাত্তারের ছেলে কুদ্দুছ (৩৫)। অন্যজন ময়মনসিংহ সদর এলাকার আব্দুল বারেকের ছেলে সাজ্জাত হোসেন (৪০)। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১১১ জন। এর মধ্যে ৬৯ জন পুরুষ, ২৭ জন নারী ও ১৫ জন শিশু।

আরও পড়ুন: তদবিরের জোরে জাতীয়করণের তালিকায় ‘যেনতেন’ প্রতিষ্ঠান, বঞ্চিত যোগ্যরা

চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপ…
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬