সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ PM
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও সিনজি

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও সিনজি © সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশার ও নোহা মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরহাট সড়কে চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন- তৌসিফ আহমেদ রাফি ও এরফানুল আনোয়ার ফাহিম। আহত অন্য শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে হাটহাজারী-নাজিরহাট সড়কে চলাচলের সময় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই এবারের এইচএসসি পরীক্ষার্থী। এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। 

বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬