ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নুসরাত জাহান অনন্যা © সংগৃহীত
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সারের গোডাউনে অভিযান পরিচালনা করে ৬ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধোবাউড়া, দুধনই, কলসিন্দুর ও চারুয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসায়ীদের হালনাগাদ রেজিস্টার না থাকা, সার বিক্রির অনুকূল পরিবেশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্টে ছয় জন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নুসরাত জাহান অনন্যা। এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান। সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।
আরও পড়ুন: পে স্কেলের গেজেট কবে, যা বলছেন মন্ত্রিপরিষদ সচিব
অভিযানকালে সার ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রি, বিক্রয় রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ ও সংরক্ষণ এবং সার বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।