‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৮ PM
‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে © সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের মাইক্রোবাস আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। 

‎গতকাল রবিবার (৩০ আগস্ট) রাতে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎​অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ স্থানীয় চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে। তিনি ছাত্রদলের একজন কর্মী হিসেবে পরিচিত।

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার নান্দাইলে রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার সঙ্গে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীরা নববধূকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়িটির গতি রোধ করে। এ সময় মাইক্রোবাস ভাঙচুর চালিয়ে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।

‎স্থানীয় সূত্র জানায়, তামান্না আক্তার ও আতিকুর রহমান মিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক অমতের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কনেকে তুলে নেওয়ার পর আতিকুর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’ লিখে স্ট্যাটাস দেন। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, এ ব্যাপারে আমি অবগত আছি সে ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। মেয়ের পরিবার থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‎জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। সে ছাত্রদলের সমর্থক, তবে দলীয় কোনো পদে না থাকায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই।

‎​হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘কনের পরিবার থেকে অভিযোগ দেওয়া হয়েছে এবং বরের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬