পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী আহত

৩১ আগস্ট ২০২৬, ০৪:১৭ PM
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী আহত

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী আহত © সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে সেতুর মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে ওঠার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন–গুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩),চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী ফাতেমা,শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়।

দুর্ঘটনার কারণ ও চলমান বাসটির প্রকৃত গতি বিস্তারিত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬